ব্র্যাঞ্চ কোঅর্ডিনেটর
Ghashful
ব্র্যাকের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ঘাসফুল পরিচালিত PRISE (Partnership Reinforcement for Integrated Skills Enhancement) প্রকল্পে নিম্নলিখিত পদে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী ।
দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও প্রকল্প ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স:
৩০-৫৬ (অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
কর্মএলাকা:
নিয়ামতপুর, বদলগাছি, সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলা,
নওগাঁ জেলা
বেতন:
মাসিক বেতন ২৭,০০০/-
যাতায়াত ভাতা ৩,৫০০/-
মোবাইল ও ইন্টারনেট ভাতা ৫০০/-
সর্বসাকুল্যে= ৩১,০০০/-
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ১৬.০৭.২০২৫ তারিখের মধ্যে বরাবর মানবসম্পদ বিভাগ, ঘাসফুল, “বাড়ি # ৬২, রোড # ০৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম” এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার/সরাসরি পৌঁছাতে হবে।
ই-মেইল: [email protected]
প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীর আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে বা ইমেইলে জানানো হবে।
উল্লেখ্য যে, ঘাসফুলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Job Features
| Expired Date | 17 July 2026 |

